ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

১৬ ঘণ্টায় অপহৃত কিশোর উদ্ধার, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চকরিয়া পুলিশের দ্রুত অভিযান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া থেকে অপহৃত ১৭ বছর বয়সী মোহাম্মদ পারভেজকে মাত্র ১৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তাৎক্ষণিক নির্দেশে পুলিশ এই সফল অভিযান পরিচালনা করে। চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-০১) মন্ত্রীর নির্বাচনি এলাকা হওয়ায় তার নির্দেশনা দ্রুত কার্যকর হয়।

বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ওই কিশোরকে উদ্ধার করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া পারভেজ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকার মনজুর আলমের ছেলে। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় একটি দোকানে কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে লোহাগাড়ার আমিরাবাদ থেকে নিজ বাড়ি হারবাংয়ে ফেরার পথে চকরিয়া উপজেলার আজিনগর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরে অপহরণকারীরা ০১৯৭২৭৮০৫১৫ নম্বর মোবাইল থেকে পারভেজের বাবার মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করে। এতে পরিবারটি চরম উদ্বেগ ও আতঙ্কে পড়ে যায় এবং দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানায়।

সূত্র জানায়, ঘটনার পর বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নজরে আনা হলে তাঁর নির্দেশে পুলিশ দ্রুত অভিযান শুরু করে। চকরিয়া থানা পুলিশের একটি দল সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায়।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র পারভেজকে অপহরণ করে চকরিয়ার ডুলহাজারার গহিন পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে পুলিশের অভিযান জোরদার করা হলে অপহরণকারীরা তাকে ফেলে পালিয়ে যায়। সেখান থেকে পারভেজকে ১৬ ঘণ্টা পর উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে ইরানের ‘সবচেয়ে তীব্র’ হামলা: মার্কিন ও ইসরায়েলি স্থাপনা লক্ষ্যবস্তু

১৬ ঘণ্টায় অপহৃত কিশোর উদ্ধার, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চকরিয়া পুলিশের দ্রুত অভিযান

আপডেট সময় : ০২:১৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬