মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু, জনবান্ধব উদ্যোগের প্রশংসা

নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে গরুর মাংস এবং ডিম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এ সময় জেলা প্রশাসক বলেন, জনবান্ধব সরকার সব সময় সাধারণ মানুষের পাশে আছে। তাদের ক্রয় ক্ষমতা বিবেচনা করে প্রাণীজ আমিষের চাহিদা পূরণে সরকার ভর্তুকি মূল্যে গরুর মাংস এবং ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে। তিনি আরও জানান, আগামীতে এই ধরনের জনবান্ধব কর্মসূচির পরিধি আরও বিস্তৃত হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উদ্দীন জানান, জেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আজ এবং আগামীকাল সাড়ে ছয়শ’ টাকা কেজি দরে ২০০ কেজি গরুর মাংস বিক্রি করা হবে। এছাড়া ৩০ টাকা হালি দরে ডিম বিক্রির কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও জানান, জেলার ছয়টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে স্থানীয় খামারীদের সহযোগিতায় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম চলছে। এই কার্যক্রমের আওতায় ৭০ টাকা লিটার দরে দুধ এবং ৩০ টাকা হালি দরে ডিম বিক্রি করা হচ্ছে। প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে এই কার্যক্রম পবিত্র রমজান মাসের ২৫ তারিখ পর্যন্ত চলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের শিক্ষা ও ক্রীড়া খাতে সহযোগিতায় আগ্রহী অস্ট্রেলিয়া

নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু, জনবান্ধব উদ্যোগের প্রশংসা

আপডেট সময় : ০৭:৩৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬