মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

শেরপুর-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ৪ জন

জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশা। বুধবার (১১ মার্চ) দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই প্রত্যাহারের পর শেরপুর-৩ আসনে এখন মোট চারজন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন: বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলন (মার্কসবাদী)-এর প্রার্থী মো. মিজানুর রহমান।

আগামী ১৫ মার্চ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর আগে বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা দলের প্রার্থী মাহমুদুল হক রুবেলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। পরে ৯ মার্চ কেন্দ্রীয় বিএনপি আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জেলা নির্বাচন অফিস ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় নির্বাচন কমিশন এ আসনের নির্বাচন বাতিল ঘোষণা করে। পরবর্তীতে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণের দিন ধার্য করে নতুন তফসিল ঘোষণা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের শিক্ষা ও ক্রীড়া খাতে সহযোগিতায় আগ্রহী অস্ট্রেলিয়া

শেরপুর-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ৪ জন

আপডেট সময় : ০৭:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬