ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে প্রশংসা কুড়াচ্ছেন জামায়াত দলীয় এমপি

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি হয়ে রোগীদের জন্য নির্ধারিত সাধারণ খাবার গ্রহণ করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ এবং সাধারণ রোগীদের মতো খাবার খাওয়াকে অনেকেই একটি ব্যতিক্রমী ও অনুকরণীয় উদ্যোগ হিসেবে দেখছেন।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার জানান, গত সোমবার সকাল ৮টা ৪৫ থেকে ৫০ মিনিটের দিকে এমপি এনামুল হক আকস্মিকভাবে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তিনি গ্যাস্ট্রিক ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে তিনি তা গ্রহণ করেন এবং দুপুর পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন। এই সময়ে তিনি হাসপাতালেই রোগীদের জন্য সরবরাহ করা সাধারণ খাবার গ্রহণ করেন।

ডা. আশীষ কুমার সরকার আরও বলেন, “একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি আমাদের প্রতিষ্ঠানের ওপর আস্থা রেখেছেন, এটিই আমাদের জন্য বড় বিষয়। সমাজের গণ্যমান্য ব্যক্তিরা যদি সরকারি হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে সাধারণ মানুষের মধ্যেও সরকারি স্বাস্থ্যসেবার প্রতি আস্থা আরও বাড়বে।”

এ বিষয়ে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক মুঠোফোনে জানান, “আমি চাইলে জয়পুরহাট বা নওগাঁর বড় হাসপাতাল কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে পারতাম। কিন্তু আমার এলাকার মানুষ যেখানে নিয়মিত চিকিৎসা নেন, সেখানেই চিকিৎসা নিতে চেয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর এখন আমি অনেকটাই সুস্থ অনুভব করছি। আমার বিশ্বাস, সীমিত সক্ষমতা নিয়েও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিক হলে ভালো সেবা দেওয়া সম্ভব।”

এদিকে, এমপি এনামুল হকের হাসপাতালে সাধারণ বেডে বসে রোগীদের খাবার গ্রহণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। তাসলিমা পারভীন নামের এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, “নওগাঁ-২ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক অসুস্থ হয়ে দেশের নামকরা কোনো হাসপাতাল নয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা নিয়েছেন। সাধারণ রোগীদের বেডে থেকেছেন এবং রোগীদের জন্য দেওয়া সাধারণ খাবার খেয়েছেন—এটা সত্যিই অসাধারণ।” মাসুদ রানা নামের আরেকজন মন্তব্য করেন, “একজন এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া কিংবা রোগীদের জন্য সরবরাহ করা খাবার খাচ্ছেন—এটা আমাদের দেশে প্রায় কল্পনার বাইরে। তাঁর এই উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনায় জাটকা নিধন রোধে নৌ পুলিশের সাঁড়াশি অভিযান: ২৫ জেলে আটক, জাল জব্দ

সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে প্রশংসা কুড়াচ্ছেন জামায়াত দলীয় এমপি

আপডেট সময় : ০৬:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬