মৌলভীবাজারের কমলগঞ্জে এক নারীকে অপহরণ চেষ্টার অভিযোগে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুলাউড়া থানার শ্রীপুর (নাছিরাবাদ) গ্রামের মতছির আলীর ছেলে জাকির মিয়া (২৬), মৌলভীবাজার সদর থানার সৈয়ারপুর এলাকার আব্দুর রহমানের ছেলে কাওছার আহমদ (৩৪) এবং গুলবাগ (বেরিরচর) এলাকার নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৬)।
বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, সহকারী পুলিশ সুপার মো: ওয়াহিদুজ্জামান রাজু এবং কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল।
গত রবিবার সকালে জেলার কমলগঞ্জের বটতলা বাজারে ওই নারীকে অপহরণের চেষ্টা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।
রিপোর্টারের নাম 





















