ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

৪ লাখ টাকার বিনিময়ে ৬ রোহিঙ্গার অনুপ্রবেশ: উখিয়ার ক্যাম্পে আশ্রয়

টেকনাফের শাহপরীর দ্বীপের পানিসীমা পার হয়ে মিয়ানমার মুদ্রায় ৭০ লাখ কিয়াট, যা বাংলাদেশি প্রায় ৪ লাখ টাকা, দালালদের মাধ্যমে পরিশোধ করে ৬ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। মিয়ানমারের মংডু থেকে পালিয়ে আসা এই ছয় সদস্যের রোহিঙ্গা পরিবারটি কক্সবাজারের উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছে।

অনুপ্রবেশকারী পরিবারটির সদস্যরা হলেন ফারুক আহমেদ (৪৫), সাতারা বেগম (৩৮), বিবি জান (১৮), মজিউর রহমান (১৪), আব্দুর রহমান (১৩) ও হাবিবুর রহমান (৯)। তাদের মধ্যে দুইজন নারী ও তিনজন শিশু রয়েছে। রোহিঙ্গা ক্যাম্প প্রশাসন সূত্রমতে, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯নং রোহিঙ্গা ক্যাম্পের বি/১৯ ব্লকে নিকটাত্মীয় আছিয়া বিবি’র আশ্রয়ে তারা অবস্থান করছেন।

মিয়ানমার মুদ্রায় ৭০ লাখ কিয়াট বিনিময়ে অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট প্রশাসন। ১৯নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) ও উপসচিব আজগর আলী সাংবাদিকদের জানান, মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা পরিবারটি নিকটাত্মীয়ের বাসায় অবস্থান করছে এবং বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২৪ সালের শেষ দিকে ক্যাম্পগুলোতে নতুন রোহিঙ্গাদের একটি বড় ঢল তৈরি হয়। গত ২০ মাসে নতুন করে দেড় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যাদের সবার বায়োমেট্রিক নিবন্ধনের কাজ চলমান রয়েছে। এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে কড়া নজরদারি ও টহল জোরদার করেছে বলে বিজিবির মিডিয়া উইং সূত্র জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্তের ক্ষমতা

৪ লাখ টাকার বিনিময়ে ৬ রোহিঙ্গার অনুপ্রবেশ: উখিয়ার ক্যাম্পে আশ্রয়

আপডেট সময় : ০৪:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬