ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

বাঞ্ছারামপুরে সাংবাদিককে মারধর ও মোবাইল ছিনতাই: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলা টিভির এক সাংবাদিককে মারধর ও তার স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুরে একটি সরকারি অনুষ্ঠান থেকে তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক মো. ফয়সাল আহমেদ এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভিটি ঝগড়ারচর এলাকার বাসিন্দা ও বাংলা টিভির বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি মো. ফয়সাল আহমেদ (৩২) জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের তথ্য সংগ্রহ শেষে বাড়ি ফিরছিলেন। অডিটোরিয়ামের সামনেই সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন (৪০) তার পথরোধ করেন। এ সময় লিটন ফয়সালের হাতে থাকা স্মার্টফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে ফয়সালকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং ভবিষ্যতে তথ্য সংগ্রহ করতে গেলে প্রাণনাশের হুমকি দেন।

সাংবাদিক ফয়সাল আহমেদ জানান, অভিযুক্ত ব্যক্তি এলাকায় প্রভাবশালী ও উচ্ছৃঙ্খল প্রকৃতির হওয়ায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা আতিকুর রহমান লিটন মারধরের বিষয়টি স্বীকার করেন। তার দাবি, ওই সাংবাদিক তার পারিবারিক বিষয় নিয়ে সংবাদ প্রকাশের নামে তাকে বিরক্ত করছিলেন।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন জানিয়েছেন, তারা এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ: বিশ্বকাপ যাত্রায় গুরুত্বপূর্ণ সিরিজের শুরু

বাঞ্ছারামপুরে সাংবাদিককে মারধর ও মোবাইল ছিনতাই: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০১:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬