মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

ইমামদের নেতৃত্বে ন্যায়-ইনসাফের সমাজ গড়ার আহ্বান মসজিদ মিশনের

বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেছেন, যে ইমামের নেতৃত্বে মসজিদে নামাজ আদায় করা হয়, সেই ইমামের হাত ধরেই সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত হবে এবং ন্যায়, শান্তি ও মানবিকতায় পূর্ণ একটি অপরাধমুক্ত সমাজ গড়ে উঠবে।

মঙ্গলবার রাজশাহী মহানগরী ও জেলা শাখা আয়োজিত এক ইমাম প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহ্যবাহী রাজশাহী মসজিদ মিশন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী মসজিদ মিশনের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।

ড. মাদানী আরও বলেন, ইমাম ও খতিবদের সম্মিলিত প্রচেষ্টায় সমাজে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠা করা সম্ভব। এর মাধ্যমে ন্যায়-ইনসাফের ভিত্তিতে একটি মানবিক সমাজ গড়ে তোলা যাবে। সম্মেলনে অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ মাওলানা ইয়াহিয়া, মো. আমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শাহাদাত হোসেন, মাওলানা কুদ্দুসুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত ২, ক্যাম্পাসে উত্তেজনা

ইমামদের নেতৃত্বে ন্যায়-ইনসাফের সমাজ গড়ার আহ্বান মসজিদ মিশনের

আপডেট সময় : ১১:১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬