মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

কক্সবাজারের রামুতে অপহৃত দুই কৃষককে উদ্ধার করেছে পুলিশ

কক্সবাজারের রামু উপজেলায় পুলিশ ও স্থানীয়দের সমন্বিত অভিযানে অপহৃত দুই কৃষককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় ঈদগড় ইউনিয়নের ধুমছাকাটা এলাকার গহীন পাহাড়ি অঞ্চল থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে ঈদগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুমছাকাটা এলাকায় হাতির আক্রমণ থেকে ধানক্ষেত পাহারা দেওয়ার সময় মাহমুদুল হক (৪৭) ও সৈয়দ কাসিম (৪২) নামের দুই কৃষককে অজ্ঞাতনামা অপহরণকারীরা পাহাড়ের গভীরে নিয়ে যায়।

খবর পাওয়ার পরপরই পুলিশ সুপারine নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে রামু থানা পুলিশ এবং ঈদগড় পুলিশ ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহায়তায় পাহাড়ের দুর্গম এলাকায় দিনব্যাপী ব্যাপক তল্লাশি অভিযান চালান। অবশেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের উদ্ধার করা সম্ভব হয়।

রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, উদ্ধারকৃত কৃষকদের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত ২, ক্যাম্পাসে উত্তেজনা

কক্সবাজারের রামুতে অপহৃত দুই কৃষককে উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় : ১১:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬