ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

কাপাসিয়ায় নবনির্বাচিত জামায়াত এমপিকে শিক্ষকদের সংবর্ধনা

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সালাহউদ্দিন আইউবীকে সংবর্ধনা জানিয়েছেন কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

মঙ্গলবার দুপুরে কাপাসিয়া মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার কয়েকশ শিক্ষক অংশগ্রহণ করেন। কাপাসিয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মুহ. হারুনুর রশিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত এমপি মুহাম্মদ সালাহউদ্দিন আইউবী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ফরহাদ হোসেন মোল্লা, টোক শরীফ মমতাজউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ তাজউদ্দিন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, কামড়া মাশক ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মো. ফাইজুল কবীর সিদ্দিকী, কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শামসুল ইসলাম, বেগুনহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্লা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা মোতালিব হোসেন সবুজ, মো. আশরাফুল ইসলাম, মুসলিমা আক্তার সুইটি ও মো. নজরুল ইসলাম। বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান এবং কাপাসিয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তার সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমামদের নেতৃত্বে ন্যায়-ইনসাফের সমাজ গড়ার আহ্বান মসজিদ মিশনের

কাপাসিয়ায় নবনির্বাচিত জামায়াত এমপিকে শিক্ষকদের সংবর্ধনা

আপডেট সময় : ১১:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬