মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

ইভটিজিংয়ের প্রতিবাদে প্রাণ গেল যুবকের: সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ইভটিজিংকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। হাটিকুমরুল ইউনিয়নের কাশিনাথপুর ও রশিদপুর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘাতের ঘটনা ঘটে। নিহত শাহ আলম (৩৫) রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। গত বৃহস্পতিবার রাতের মারামারিতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে আড্ডা দিত এবং সেখানকার মেয়েদের উত্ত্যক্ত করত। রশিদপুর গ্রামের বাসিন্দারা তাদের এমন অশালীন আচরণের প্রতিবাদ জানিয়ে একাধিকবার নিষেধ করেন। এই ঘটনার জেরে গত বৃহস্পতিবার রাতে কাশিনাথপুরের বখাটে যুবকরা অতর্কিতভাবে রশিদপুর গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে রশিদপুর উত্তরপাড়া গ্রামের বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে শাহ আলমের অবস্থার অবনতি হয়। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়টি তারা অবগত আছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা দায়ের করেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় বেসামরিক নাগরিক হত্যা ও স্বাস্থ্যকেন্দ্রে হামলার নিন্দা জানাল জাতিসংঘ

ইভটিজিংয়ের প্রতিবাদে প্রাণ গেল যুবকের: সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ

আপডেট সময় : ০৬:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬