ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত গড়তে কাজ শুরু: স্বাস্থ্যমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন ঘোষণা করেছেন, স্বাস্থ্যখাতকে সব ধরনের সিন্ডিকেট ও দুর্নীতি থেকে মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এর সুফল খুব শিগগিরই জনগণ পেতে শুরু করবে। শনিবার নরসিংদীর বেলাবো উপজেলা হল রুমে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, একটি মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদেরকেও একটি সুন্দর ও সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। তিনি আরও বলেন, বিগত সরকারের দুঃশাসনে দেশের অর্থনীতি ভঙ্গুর দশায় পৌঁছেছিল, যা সতেজ করতে এখন সকলকে একযোগে কাজ করতে হবে।

এদিন সকাল ১১টায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, থানা অফিসার ইনচার্জ এসএম আমানউল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাদির ভূঁইয়া জলিল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তানজিনা আফরিন ইভাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেনকে বেলাবো প্রেসক্লাব, মুক্তিযুদ্ধ সংসদ এবং স্থানীয় দলীয় সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ মার্চ থেকে মিলবে বাসের অগ্রিম টিকিট, অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত গড়তে কাজ শুরু: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:২৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬