ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

সংসদের প্রথম দিনেই উত্থাপিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩ অধ্যাদেশ: আইনমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই পেশ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার আইনসম্মতভাবে ফ্যাসিবাদী অপশক্তির বিচার করতে বদ্ধপরিকর। আদালতের কোনো রায় সঠিক না বেঠিক, তা পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া চলমান থাকবে এবং আইন তার নিজস্ব গতিতেই চলবে।

মামলাজট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী উল্লেখ করেন, সরকার এক সপ্তাহ আগে ক্ষমতা গ্রহণ করেছে। সঠিক সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা প্রতিটি অধ্যাদেশ, যা মোট ১৩৩টি, সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই বিল আকারে পেশ করা হবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী কঠোর বার্তা দিয়ে বলেন, সরকারিভাবে যে বরাদ্দ দেওয়া হয়, তা জনগণের জন্য। প্রতিটি পয়সা যেন সঠিক জায়গায় খরচ হয়, তা নিশ্চিত করতে হবে। যদি কোনো কর্মকর্তা দুর্নীতির আশ্রয় নেন, তবে তার শুধু চাকরিই যাবে না, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।

আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা এদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের শেকড় উপড়ে ফেলা হবে।

মাদকের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, হানাহানি ও মারামারির মতো সকল বিষয়ে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, গুটিকয়েক মানুষের কারণে সরকারের সকল ভালো কাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে না। তিনি সমগ্র বাংলাদেশের ন্যায় ঝিনাইদহ জেলাকেও একটি সুষম ও ন্যায়ভিত্তিক পরিবেশের আওতায় রাখার অঙ্গীকার করেন।

এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল এবং জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপসাগরীয় দেশগুলোকে ইরানের কড়া বার্তা: আত্মরক্ষায় তেহরান প্রস্তুত, ভূখণ্ড ব্যবহারের সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি

সংসদের প্রথম দিনেই উত্থাপিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩ অধ্যাদেশ: আইনমন্ত্রী

আপডেট সময় : ০৫:০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬