মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

সোনাগাজীতে সেফটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফেনীর সোনাগাজীতে একটি নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. সজিব (২২) ও মো. আরাফাত (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ওই ভবনের সেফটিক ট্যাংক পরিষ্কার করার জন্য প্রথমে সজিব নামের এক শ্রমিক ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর তার কোনো সাড়াশব্দ না পেয়ে সহকর্মী আরাফাতও তাকে উদ্ধারের জন্য ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দু’জনই অচেতন হয়ে পড়েন। বিষয়টি আশপাশের মানুষের নজরে এলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সোনাগাজী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুই শ্রমিককে উদ্ধার করে। তবে ততক্ষণে তাদের প্রাণবায়ু নিভে গেছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা মিথেন বা অন্যান্য বিষাক্ত গ্যাসের প্রভাবেই তাদের মৃত্যু হয়েছে।

নিহত সজিব ও আরাফাত একই উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বাসিন্দা। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় বেসামরিক নাগরিক হত্যা ও স্বাস্থ্যকেন্দ্রে হামলার নিন্দা জানাল জাতিসংঘ

সোনাগাজীতে সেফটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬