ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

পাটগ্রামে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শোরুম ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রামে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিকুজ্জামান পলাশ (৩৫) নামে এক শোরুম ম্যানেজারের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জোংড়া ইউনিয়নের শিমুলতলা এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুজ্জামান পলাশ রংপুরের বদরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি পাটগ্রামের একটি ইলেকট্রনিক্স পণ্যের শোরুমে ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রফিকুজ্জামান মোটরসাইকেলযোগে বাউরা আলাউদ্দিন নগর থেকে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শিমুলতলা এলাকায় পৌঁছালে বুড়িমারীমুখী একটি দ্রুতগামী ট্রাক অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে তার মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়লে পেছন থেকে আসা অন্য একটি ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ ও পাটগ্রাম থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।

হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইভটিজিংয়ের প্রতিবাদে প্রাণ গেল যুবকের: সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ

পাটগ্রামে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শোরুম ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬