ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ড উপকূলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান: ১০ প্রতিষ্ঠানকে জরিমানা, আটক ১৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী এই অভিযানে ১০টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বালু উত্তোলনের সঙ্গে জড়িত ১৩ জনকে আটক করা হয়েছে।

সকাল থেকে শুরু হওয়া এই অভিযান কুমিরা সমুদ্র উপকূল থেকে সন্দ্বীপ চ্যানেল হয়ে সৈয়দপুর এলাকা পর্যন্ত বিস্তৃত জলসীমায় পরিচালিত হয়। তিনটি স্পিডবোট ব্যবহার করে সমুদ্রের গভীরে তল্লাশি চালানো হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৯টি ড্রেজারের ম্যানেজার ও চালকসহ ১৩ জনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের খবর পেয়ে কয়েকটি ড্রেজার দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও, স্থানীয় জেলেরা সমুদ্র উপকূল থেকে একটি ড্রেজারের ৪ কর্মচারীকে আটক করে সীতাকুণ্ড থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, বন্দর কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী সীতাকুণ্ড সমুদ্র উপকূলে বালু উত্তোলনের জন্য নির্দিষ্ট পাঁচটি স্থান রয়েছে। কিন্তু আটককৃত ৯টি ড্রেজারের কর্মীরা অনুমোদিত এলাকার বাইরে গিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। বন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি নিশ্চিত করেন, আটক ১৩ জনকে বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অবৈধ বালু উত্তোলনের দায়ে ১০টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো— এম আর ট্রেডার্স (৬০ হাজার টাকা), মিয়াখান এন্টারপ্রাইজ (৫০ হাজার টাকা), ইয়া আল্লাহ ড্রেজার (৫০ হাজার টাকা), মেসার্স জুনায়েদ এন্টারপ্রাইজ (ড্রেজার) (৫০ হাজার টাকা), এমবি রাকিব-১ বাল্কহেড (২০ হাজার টাকা), এমবি আফরামুন্সী বাল্কহেড (২০ হাজার টাকা), এমবি ফাইজা অ্যান্ড মাইশা ট্রান্সপোর্ট বাল্কহেড (২০ হাজার টাকা), একরাম জুনায়েদ বাল্কহেড (২০ হাজার টাকা), এমবি মক্কা-মদিনা বাল্কহেড (২০ হাজার টাকা) এবং ফারিয়া ঈসা বাল্কহেড (২০ হাজার টাকা)।

উপকূলীয় পরিবেশ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগান রাজধানীতে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ, সীমান্তে চরম উত্তেজনা

সীতাকুণ্ড উপকূলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান: ১০ প্রতিষ্ঠানকে জরিমানা, আটক ১৩

আপডেট সময় : ০৬:০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬