ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

২০ হাজার কিলোমিটার খাল খননের মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার। দেশের নদী, খাল ও জলাশয়কে পূর্ণাঙ্গভাবে সচল ও কার্যকর করার মহাপরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, এই খালটি খনন করা হলে কাহারোল অঞ্চলের প্রায় ৬ হাজার বিঘা জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে। এর ফলে স্থানীয় কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে এবং হাজার হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন।

ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে যে ঘোষণা দেওয়া হয়েছিল, আজকের এই কার্যক্রম তারই বাস্তব প্রমাণ। এই খাল খননের মাধ্যমে কতটা জমি নতুন করে চাষের আওতায় আনা সম্ভব, তা এখানে স্পষ্টভাবে প্রতীয়মান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কথা স্মরণ করে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা সেই পথ অনুসরণ করেই এবার এই কর্মসূচি বাস্তবায়ন করব।”

প্রতিমন্ত্রী জানান, অতীতে নদী ও খাল খননের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। তবে সম্প্রতি একাধিক মন্ত্রণালয়কে নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সমন্বিতভাবে একটি টিম গঠন করে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে খনন করা খালগুলো ভবিষ্যতে পুনরায় ভরাট না হয়ে যায়। এ লক্ষ্যে খালপাড়ে বৃক্ষরোপণসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। খাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

২০ হাজার কিলোমিটার খাল খননের মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬