মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

সৌদি আরবে ফের পরশুরামের যুবক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদে ফের অপহৃত হয়েছেন ফেনীর পরশুরাম উপজেলার এক যুবক। দুর্বৃত্তরা তাকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। অপহৃত যুবকের নাম আবুল হাশেম (২৭)। তিনি উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা গ্রামের প্রবাসী ইব্রাহিমের ছেলে। বুধবার রাতে রিয়াদের আল মুরব্বা এলাকা থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়।

পরিবার ও সহকর্মীরা জানান, বুধবার রাত ৯টার দিকে রিয়াদের আল মুরব্বা এলাকার মোবারক হাসপাতালের সংলগ্ন নিজের বাসার সামনে থেকে আবুল হাশেমকে অপহরণ করা হয়। কাজ শেষে বাসায় ফেরার পথে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনাস্থলে তার জুতা পড়ে থাকতে দেখা যায়। অপহৃতের সহকর্মী মো. ফারুক জানান, অপহরণের কয়েক মিনিট আগেও হাশেমের সঙ্গে তার দেখা হয়েছিল। এ ঘটনার পর তার প্রবাসী সহকর্মীরা রিয়াদ পুলিশকে বিষয়টি জানিয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার সকালে অপহরণকারীরা আবুল হাশেমের মা জাহানারা বেগমের মোবাইল ফোনে একাধিকবার কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। অপহরণকারীরা ফোনে জানায়, হাশেমকে শারীরিকভাবে মারধর ও নির্যাতন করা হচ্ছে।

অপহৃত আবুল হাশেমের ভাই সৌদি প্রবাসী মাসুদ রানা জানান, গত বছরের ডিসেম্বর মাসেও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়েছিল।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন, তবে অপহৃতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়নি।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর রিয়াদের যেদিদ সানাইয়া এলাকায় পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আবদুস সালাম ভূঁইয়া সজীব (২৮) নামে আরেক প্রবাসীকে অপহরণ করা হয়েছিল। ওই সময় অপহরণকারীরা তাকে লোহার শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তবে কয়েক দিন পর সজীব অপহরণকারী চক্রের কাছ থেকে পালিয়ে আসতে সক্ষম হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত ২, ক্যাম্পাসে উত্তেজনা

সৌদি আরবে ফের পরশুরামের যুবক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেট সময় : ১০:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬