ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা: এনজিও ঋণের জট নিয়ে চাঞ্চল্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক কুয়েত প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহৃদ গ্রামে নিজ বসতঘরের টয়লেট থেকে চার সন্তানের জননী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এই লোমহর্ষক হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার নেপথ্যে এনজিও ঋণের জটিলতার বিষয়টি সামনে আসায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, নিজ বসতঘরের টয়লেটে গলাকাটা অবস্থায় নুরজাহান বেগমকে দেখতে পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের কলেজপড়ুয়া মেয়ে নুর সুলতানা তানহা জানান, প্রতিদিনের মতো সকালে তিনি কলেজে যান। দুপুরে বাড়িতে ফিরে দেখেন তাদের বিল্ডিংয়ের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি এক চাচাতো বোনের বাসায় যান। কিছুক্ষণ পর আবার এসে দেখেন দরজা খোলা। ঘরে ঢুকে টয়লেটে মায়ের গলাকাটা রক্তাক্ত দেহ দেখে তিনি চিৎকার দেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মাকে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম জানান, নিহত নুরজাহান বেগম বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। প্রায়ই এনজিওর লোকজন টাকা আদায়ের জন্য তাদের বাড়িতে আসতেন। ঘটনার দিন সকালেও কয়েকজন এনজিওকর্মী বাড়িতে এসেছিলেন বলে তিনি শুনেছেন। তবে কোন এনজিওর লোকজন ছিলেন, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের গলায় গভীর কাটা জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা: এনজিও ঋণের জট নিয়ে চাঞ্চল্য

আপডেট সময় : ১০:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬