ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

খুলনায় দিনে-দুপুরে চরমপন্থি সোহেলকে গুলি করে হত্যা: একাধিক হত্যা মামলার আসামি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

খুলনা মহানগরীর খানজাহান আলী থানার আফিল গেট এলাকায় দিনে-দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যক্তিকে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত সোহেল চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শেখ সোহেল আফিল গেট এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে বসে ছিলেন। হঠাৎ মোটরসাইকেলে করে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে সোহেল ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং তার মৃত্যু হয়।

নিহত শেখ সোহেল আটরা শেখপাড়া আফিল গেট এলাকার বাসিন্দা বাচ্চু শেখের পুত্র। তিনি ইন্টারনেট সংযোগ ও মাছের ঘেরের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে, খানজাহান আলী থানা পুলিশ নিশ্চিত করেছে যে নিহত সোহেল চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে পূর্বে একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে সিআইডির একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ এবং তথ্য যাচাই কার্যক্রম শুরু করেছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাছুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শেখ সোহেলকে গুলি করে হত্যা করেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পর পরই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ বিষয়ে তদন্ত চলছে। দ্রুততম সময়ে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে সংস্কার না হলে রাজপথে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

খুলনায় দিনে-দুপুরে চরমপন্থি সোহেলকে গুলি করে হত্যা: একাধিক হত্যা মামলার আসামি

আপডেট সময় : ০৮:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬