ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

মহাসড়কে চাঁদাবাজি: বিএনপির নেতা হুমায়ুন শাহীনের বিরুদ্ধে অভিযোগ, ৯ জন আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চাঁদাবাজির অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি নেতা হুমায়ুন কবির ও শাকিল হোসেন শাহীনের নেতৃত্বে একটি চক্র খাজনার নামে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছিল। বুধবার রাতে বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে রয়েছেন আব্দুর রব (৪৭), আবুল বাশার (৪৮), জাকারিয়া ইসলাম (২৮), আনোয়ার (৪২), বিল্লাল হোসেন (৪৫), নেসার উদ্দিন (৩৭), মোহাম্মদ ইব্রাহিম (২৭), সাব্বির হোসেন (২১) এবং মো. জুয়েল (৩৬)। তবে এই চাঁদাবাজির মূল হোতা হিসেবে পরিচিত হুমায়ুন কবির এবং শাকিল হোসেন শাহীনকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির এবং একই ইউনিয়নের সদস্য শাকিল হোসেন শাহীন নিমসার বাজার ইজারা নিয়েছেন। কিন্তু ইজারার নিয়মকানুন মেনে চলার পরিবর্তে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত নিমসার বাজারে খাজনার নামে বেপরোয়া চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন। ব্যবসায়ীদের অভিযোগ, যেখানে ১০০ টাকা খাজনা দেওয়ার কথা, সেখানে তাদের কাছ থেকে ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এই অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ করার সাহস সাধারণ ব্যবসায়ীদের নেই বলে তারা জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারে খাজনার নামে অতিরিক্ত চাঁদা আদায়ের খবর পুলিশের কাছে আসছিল। বুধবার রাতে এই অভিযোগের ভিত্তিতে কুমিল্লা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেকের নেতৃত্বে একটি দল নিমসার বাজারে অভিযান চালায়। এ সময় নয়জন চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “নিমসার বাজারে অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়ে আমাদের কাছে অভিযোগ ছিল। গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে।”

বুড়িচং থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান এই ঘটনা নিশ্চিত করে বলেন, “আমরা অভিযোগ পেয়েছি যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারে গত কয়েকদিন ধরে খাজনার নামে চাঁদাবাজি চলছে। ১০০ টাকার খাজনার বদলে ২ থেকে ৩ হাজার টাকা আদায় করা হচ্ছে। বুধবার রাতে আমাদের অভিযানে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।” পুলিশ এই চাঁদাবাজ চক্রের মূল হোতাদেরও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কার সংসদে না হলে ফয়সালা হবে রাজপথে: এনসিপি আহ্বায়ক নাহিদ

মহাসড়কে চাঁদাবাজি: বিএনপির নেতা হুমায়ুন শাহীনের বিরুদ্ধে অভিযোগ, ৯ জন আটক

আপডেট সময় : ০৬:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬