ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সিটি কর্পোরেশনের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক মেয়রসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং আরও সাতজনের বিরুদ্ধে প্রায় সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় তিনজন ঠিকাদার এবং চারজন ব্যাংক কর্মকর্তার নামও অন্তর্ভুক্ত রয়েছে। বুধবার দুপুরে রংপুরের সিনিয়র স্পেশাল জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়।

বৃহস্পতিবার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও রংপুর সমন্বিত জেলা দুর্নীতি দমন কার্যালয়ের উপ-পরিচালক শাওন মিয়া। তিনি জানান, আসামিরা পরস্পর যোগসাজশে মেঘনা ব্যাংক, রংপুর শাখা থেকে ৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫০৩ টাকা ৩৩ পয়সা আত্মসাৎ করেছেন। তদন্তে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পরই এই মামলা দায়ের করা হয়েছে।

মামলার অন্যান্য আসামিরা হলেন – ঠিকাদারি প্রতিষ্ঠান রাকিব ব্রাদার্সের স্বত্বাধিকারী আব্দুর রাকিব, মুক্তি প্রকৌশল সংস্থার মালিক এটিএম ফুয়াদ হোসেন, রফিকুল ইসলাম দুলাল। এছাড়া মেঘনা ব্যাংক, রংপুর শাখার সাবেক ম্যানেজার মাহফুজুল ইসলাম, সহকারী ম্যানেজার একেএম শফিকুল মমতাজ, সিনিয়র অফিসার আতিকুর রহমান এবং এভিপি মঞ্জুর হোসেন পাটোয়ারীও এই মামলার আসামি।

মামলার বিবরণে জানা গেছে, আসামিরা অসৎ উদ্দেশ্যে এবং পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর অধীনে মামলাটি দায়ের করা হয়েছে। দুদকের পক্ষ থেকে এই অর্থ আত্মসাতের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কার সংসদে না হলে ফয়সালা হবে রাজপথে: এনসিপি আহ্বায়ক নাহিদ

সিটি কর্পোরেশনের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক মেয়রসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় : ০৫:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬