ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

দল বা ব্যক্তি পরিচয়ে চাঁদাবাজি বরদাস্ত নয়: আমান উল্লাহ আমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, দলের নাম ব্যবহার করে কোনো প্রকার চাঁদাবাজি সহ্য করা হবে না। তিনি বলেন, যারা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজিতে লিপ্ত হবে, তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে এবং কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না। একই সাথে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং মাদক সেবনকারী উভয়কেই আইনের আওতায় আনার উপর জোর দেন তিনি।

সাভার উপজেলা মিলনায়তনে বৃহস্পতিবার আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান উল্লাহ আমান। তিনি বলেন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বাড়িঘরের কারণে অনেক এলাকায় মৃতদেহ বহন করে চলাচল করাও কঠিন হয়ে পড়ছে। এই সমস্যা সমাধানে বাড়িঘর নির্মাণের সময় পর্যাপ্ত জায়গা রাখার ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আমান উল্লাহ আমান আরও বলেন, তারা একটি চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। যেখানেই মাদক থাকবে, সেখানেই তা দমন করা হবে। ভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।

সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, সংসদ সদস্যের নির্বাচনী এলাকার তিনটি ইউনিয়নের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কার সংসদে না হলে ফয়সালা হবে রাজপথে: এনসিপি আহ্বায়ক নাহিদ

দল বা ব্যক্তি পরিচয়ে চাঁদাবাজি বরদাস্ত নয়: আমান উল্লাহ আমান

আপডেট সময় : ০৫:৪৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬