ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ঝিনাইদহ-২: এমপি আলী আজমের হুঁশিয়ারি – চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে জিরো টলারেন্স

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর তাঁর নির্বাচনী এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে তাঁর দল জামায়াত ইসলামী অঙ্গীকারবদ্ধ। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার ৯নং পোড়াহাটি ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনগণের প্রত্যাশা পূরণে তিনি বদ্ধপরিকর জানিয়ে সংসদ সদস্য আলী আজম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ করা হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর ঝিনাইদহ সদর উপজেলার সহকারী সেক্রেটারি আলমগীর হোসেন, পোড়াহাটি ইউনিয়ন আমির আকিদুল ইসলাম, ইউনিয়ন সহকারী সেক্রেটারি তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাসড়কে চাঁদাবাজি: বিএনপির নেতা হুমায়ুন শাহীনের বিরুদ্ধে অভিযোগ, ৯ জন আটক

ঝিনাইদহ-২: এমপি আলী আজমের হুঁশিয়ারি – চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে জিরো টলারেন্স

আপডেট সময় : ০৪:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬