ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারের এতিমদের সঙ্গে ইফতার ও ভালোবাসার প্রতিশ্রুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বুধবার (২৫ ফেব্রুয়ারি) তারাগঞ্জ উপজেলার বামনদীঘিতে অবস্থিত এতিম শিশুদের সঙ্গে এক আবেগঘন ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। এই আয়োজনটি বামনদীঘি তালীমুল কুরআন হিফয মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম আজহারুল ইসলাম। মাদ্রাসার সেক্রেটারি আখতারুজ্জামান তুফানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “আমি নিজেও একজন বৃদ্ধ এতিম। এতিমদের কষ্ট আমি অন্তর দিয়ে অনুভব করি।” সমাজের অবহেলিত, অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোকে তিনি নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন। তিনি এতিম শিশুদের দোয়া ও ভালোবাসা কামনা করে বলেন, “বাকি জীবন আমি আপনাদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করব।”

সংসদ সদস্য আজহারুল ইসলাম আরও দৃঢ়ভাবে অঙ্গীকার করেন যে, রাষ্ট্রের সম্পদ জনগণের আমানত এবং সরকারি বরাদ্দের একটি টাকাও তিনি ব্যক্তিগত কাজে ব্যয় করবেন না। তিনি সততা, জবাবদিহিতা ও ন্যায়ের ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বলেন যে, কেউ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আগামীর প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তোমাদের পাশে আমরা আছি এবং থাকব।” সংসদ সদস্যের এই আন্তরিক উপস্থিতি ও প্রতিশ্রুতি এতিম শিশুদের মধ্যে নতুন আশার সঞ্চার করে। এই অনুষ্ঠানে রংপুর জেলা জামায়াতের কর্মপরিষদ ও সূরা সদস্য আব্দুল হান্নান খানসহ তারাগঞ্জ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারের এতিমদের সঙ্গে ইফতার ও ভালোবাসার প্রতিশ্রুতি

আপডেট সময় : ০৯:৩১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬