মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

দাগনভূঞায় কৃষকের ৮ লাখ টাকার ৫ গরু চুরি, এলাকায় আতঙ্ক

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামে এক কৃষকের গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি হয়েছে। সোমবার ভোরে পরিবারের সদস্যরা এই ঘটনা টের পান। এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক মোহাম্মদ হোসেন।

জানা গেছে, রোববার দিবাগত রাতে কোনো এক সময় চোরের দল বাড়িতে ঢুকে গোয়ালঘর থেকে পাঁচটি গরু নিয়ে যায়। যাওয়ার সময় চোরেরা বসতঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়। ভোরে ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দরজা খুলতে গিয়ে দেখেন, সেটি বাইরে থেকে আটকানো। পরে তারা আশপাশের লোকজনকে ডাকলে স্থানীয়রা এসে দরজা খুলে দেন। বাইরে বের হয়ে পরিবারের সদস্যরা গোয়ালঘরের দরজা খোলা দেখতে পান এবং ভেতরে গিয়ে দেখেন, গোয়ালে থাকা পাঁচটি গরু নেই।

প্রবাস থেকে দেশে ফিরে কৃষিকাজের পাশাপাশি গরু পালন করে জীবিকা নির্বাহ করছিলেন মোহাম্মদ হোসেন। একসঙ্গে পাঁচটি গরু চুরি হয়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এই ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চুরি যাওয়া গরুগুলো উদ্ধারের দাবি জানিয়েছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চোরদের শনাক্ত এবং চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফার বিতর্কিত ‘ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা: কয়েক বছর আগে উয়েফার আইনি নোটিশ, নথি সংরক্ষণের হুঁশিয়ারি

দাগনভূঞায় কৃষকের ৮ লাখ টাকার ৫ গরু চুরি, এলাকায় আতঙ্ক

আপডেট সময় : ১২:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬