ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিকূলতা জয়ী নারীদের সম্মাননা: আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ বলেছেন, নারীরা আজ শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নন, বরং রাষ্ট্র ও সমাজ গঠনের অবিচ্ছেদ্য চালিকাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। যারা সকল প্রতিকূলতা ও বৈষম্যকে জয় করে এগিয়ে চলেছেন, তাদের স্বীকৃতি প্রদান সমগ্র সমাজকে এগিয়ে নেওয়ারই নামান্তর। এই অদম্য নারীদের সম্মাননা আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত ও অনুপ্রেরণা হয়ে থাকবে।

বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ৪০ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে ১০ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয় এবং তাদের মধ্যে থেকে পাঁচজনকে বিভাগীয় সেরা ‘অদম্য নারী’ হিসেবে ঘোষণা করা হয়।

রাজশাহী অঞ্চলে বিভিন্ন প্রতিকূলতা, বৈষম্য এবং চ্যালেঞ্জ মোকাবিলা করে অদম্য সাহস ও কর্মদক্ষতার মাধ্যমে নিজেদের শক্ত অবস্থান তৈরি করা ৪০ জন নারীকে ‘অদম্য নারী’ হিসেবে সম্মাননা জানানো হয়েছে। তাদের এই অর্জন সমাজের সকল স্তরে নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সম্মাননাপ্রাপ্ত পাঁচজন হলেন: শিক্ষা ও চাকরিতে সফলতার জন্য শেরপুর উপজেলার রিজু তামান্না, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শিবগঞ্জ উপজেলার সুমাইয়া ইসলাম, বিভাগীয় পর্যায়ে অর্থনৈতিকভাবে সফলতার জন্য পাবনা সদর উপজেলার লতা খাতুন, সফল জননী হিসেবে মোহনপুর উপজেলার রাশেদা বেগম এবং নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য চারঘাট উপজেলার রাজিয়া খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ তাঁর বক্তব্যে সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁদের এগিয়ে চলার পথে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, নারীর শিক্ষা, অর্থনৈতিক সক্ষমতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এবং প্রশাসন বদ্ধপরিকর।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলাবিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনির হোসেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার, উপকমিশনার রিয়াজুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

প্রতিকূলতা জয়ী নারীদের সম্মাননা: আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা

আপডেট সময় : ০৯:২৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬