মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

জামিনে মুক্তি পেয়েই বিএনপি এমপি’র সাথে আ’লীগ নেতার সাক্ষাৎ, রাজনৈতিক মহলে গুঞ্জন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আলোচিত নেতা ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী জামিনে মুক্তি পাওয়ার পরপরই স্থানীয় বিএনপি দলীয় নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এই সাক্ষাতের ঘটনাটি ঘটে। এ সময় তিনি নবনির্বাচিত এমপির হাতে পুষ্পমাল্য তুলে দেন।

সোহেল জাহান চৌধুরীর সঙ্গে জামিনে মুক্তি পাওয়া আরেক আলোচিত ব্যক্তি ফিরোজ আহমদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। এই সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয় এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

উপজেলার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ নেতা সোহেল জাহান চৌধুরীর এমন সাক্ষাৎ ঈদগাঁও উপজেলা বিএনপিতে নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি করতে পারে। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রকাশ্যে ঈদগাঁও পাল পাড়সহ বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন সোহেল জাহান চৌধুরী। তাঁর এই নির্বাচনী প্রচারণাও সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এর পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে নিজ বাড়ি থেকে তাকে যৌথবাহিনী আটক করেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

জামিনে মুক্তি পেয়েই বিএনপি এমপি’র সাথে আ’লীগ নেতার সাক্ষাৎ, রাজনৈতিক মহলে গুঞ্জন

আপডেট সময় : ০৯:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬