মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

দাঁড়িপাল্লায় ভোট দেওয়া স্ত্রীকে ত্যাগের নির্দেশ বিএনপির সংসদ সদস্যের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের দলের প্রতি আনুগত্য না দেখিয়ে প্রতিপক্ষের প্রতীকে ভোট দেওয়া স্ত্রী থাকলে তাকে তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। গত মঙ্গলবার লালমাই উপজেলার বাগমারা বাজারে এক জনসভায় তিনি এই নির্দেশ দেন। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির এই সদস্যের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, “যে স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীকে মানে না, তাকে তালাক দিয়ে দাও।” তিনি তার দলের কিছু নেতাকর্মীর প্রতি ইঙ্গিত করে বলেন, “কিছু মোনাফিক আছে যারা বিএনপি করে কিন্তু ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়। অর্থ দিয়েও জামায়াতকে সহযোগিতা করেছে। আবার কেউ কেউ আছে, যারা বিএনপি নেতা হলেও তাদের স্ত্রী ভোট দিয়েছে জামায়াতকে।”

বিএনপি’র মনোনয়নে নির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, যারা নির্বাচনের আগে তার বিরোধিতা করেছে, তারাই এখন ঢাকায় গিয়ে তার সঙ্গে সেলফি তুলছে এবং নিজেদের ভুল ঢাকতে চাইছে। তিনি প্রশ্ন তোলেন, “নির্বাচনের দিন কোথায় ছিল তারা?”

তিনি অভিযোগ করেন, তার কাছে পাত্তা না পেয়ে এই ‘হাইব্রিড’ নেতারা তার বদনাম করছে এবং বলছে যে “নেতা খারাপ ব্যবহার করে”।

এ বিষয়ে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

দাঁড়িপাল্লায় ভোট দেওয়া স্ত্রীকে ত্যাগের নির্দেশ বিএনপির সংসদ সদস্যের

আপডেট সময় : ০৯:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬