ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

প্রবাস ফেরত মোবারকের নিথর দেহ মিলল সন্ধ্যা নদীতে, শোকাহত পরিবার ও এলাকাবাসী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মোবারক হাওলাদার (৬০) নামের এক প্রবাস ফেরত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দক্ষিণ শিকারপুর এলাকার মোশাররফ দফাদারের বাড়ির কাছে সন্ধ্যা নদীতে কলমী শাক তুলতে গিয়ে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা শনাক্ত করার পর জানা যায়, নিহত মোবারক হাওলাদার মুন্ডপাশা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে মুন্ডপাশা গ্রামেই জমি কিনে বসতবাড়ি নির্মাণ করেছিলেন এবং সেখানেই স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। পারিবারিক সূত্রে আরও জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন।

ঘটনার বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ জানতে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মোবারক হাওলাদারের মৃত্যুতে তার পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

প্রবাস ফেরত মোবারকের নিথর দেহ মিলল সন্ধ্যা নদীতে, শোকাহত পরিবার ও এলাকাবাসী

আপডেট সময় : ০৯:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬