ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

জনস্বার্থে কোনো আপোষ নয়, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সৈয়দ ফয়সলের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল সাফ জানিয়ে দিয়েছেন, এলাকায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি বরদাশত করা হবে না। তিনি বলেন, জনস্বার্থ রক্ষায় প্রয়োজনে কঠোর অবস্থান নেওয়া হবে এবং অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো দ্বিধা করা হবে না।

বুধবার দুপুরে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে আয়োজিত এক গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মো. ফয়সল বলেন, “মাধবপুর ও চুনারুঘাটের বিশাল জনগষ্ঠী অনেক আশা নিয়ে আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। মানুষের সুখ-শান্তি, নিরাপত্তা এবং মৌলিক অধিকার নিশ্চিত করাই এখন আমার নৈতিক দায়িত্ব। জনগণের স্বার্থে আমি কঠিন হতেও প্রস্তুত। সাময়িকভাবে কেউ কষ্ট পেলেও বৃহত্তর জনস্বার্থে কোনো আপোষ করা হবে না।”

বক্তব্যে তিনি অবহেলিত চা-শ্রমিক এবং সনাতন ধর্মাবলম্বীদের অধিকারের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে তারা তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত। এখন থেকে সব সম্প্রদায়ের মানুষ যাতে নিজ নিজ অবস্থানে থেকে শান্তিপূর্ণভাবে ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী বা কারো ওপর অন্যায় আচরণকারীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক নির্মূলের ওপর বিশেষ জোর দেন এই সংসদ সদস্য। তিনি উল্লেখ করেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সে অনুযায়ী এলাকাকে মাদকমুক্ত করতে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান। এছাড়া সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

সংবর্ধনা সভার শুরুতে বিভিন্ন চা-বাগানের পঞ্চায়েত, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। উপস্থিত বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন সৈয়দ মো. ফয়সল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

জনস্বার্থে কোনো আপোষ নয়, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সৈয়দ ফয়সলের

আপডেট সময় : ০৮:৪৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬