ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

বরিশালে আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার, ১২ জনের বিরুদ্ধে মামলা; আদালত বর্জনের ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে তার কার্যালয় থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১২ জন আইনজীবীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা, যারা আদালত বর্জনেরও ঘোষণা দিয়েছেন।

বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে বরিশাল জেলা আইনজীবী সমিতির এ্যানেক্স ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করা হয়। পরে এদিন বিকেলে তাকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে যৌথ বাহিনী।

মামলার এজাহারে উল্লেখিত অন্য আসামিরা হলেন: জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ, মহানগর আদালতের পিপি নাজিমুদ্দিন পান্না, অ্যাডভোকেট মহসীন মন্টু, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট সাঈদ, অ্যাডভোকেট হাফিজ উদ্দীন আহম্মেদ বাবলু, অ্যাডভোকেট তারেক আল ইমরান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ঈমন ও অ্যাডভোকেট বশির উদ্দীন সবুজ।

আদালত চত্বরে প্রবেশ করে নির্বাচিত সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন সমিতির নেতৃবৃন্দসহ বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় তারা অবিলম্বে সাদিকুর রহমান লিংকনের মুক্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

সমিতির সাধারণ সম্পাদক মীর্জা মোহাম্মদ রিয়াজ হোসেন বলেন, আদালতের অভ্যন্তরে প্রবেশ করে একজন সাধারণ নাগরিককে গ্রেপ্তারের কোনো নিয়ম নেই। অথচ যৌথ বাহিনী আইনজীবী সমিতির ভবন থেকে সংগঠনের সভাপতিকে গ্রেপ্তার করেছে, যা আইনের চরম লঙ্ঘন। তিনি চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জহির উদ্দীন ও অতিরিক্ত চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম শরিয়তউল্লাহকে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে তাদের অপসারণেরও দাবি জানান।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, অবিলম্বে আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একইসঙ্গে তারা কোনো মামলার শুনানিতে অংশ নেবেন না বলেও জানান।

বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু অভিযোগ করে বলেন, উল্লেখিত বিচারক আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনৈতিক এজেন্ডা নিয়ে বরিশালে এসেছেন। তিনি টাকার বিনিময়ে আসামিদের জামিন দিচ্ছেন। আইনজীবীরা সমিতির সভাপতির মুক্তি না হওয়া পর্যন্ত আদালত বর্জন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

বরিশালে আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার, ১২ জনের বিরুদ্ধে মামলা; আদালত বর্জনের ঘোষণা

আপডেট সময় : ০৬:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬