ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১, জব্দ অর্ধলক্ষাধিক টাকার মাদক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গোমড়া রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও একটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে চালানো এই অভিযানে আনুমানিক ৫১ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতভর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। এরই ধারাবাহিকতায় হলদীগ্রাম বিওপির সদস্যরা ঝিনাইগাতী উপজেলার গোমড়া রাবার বাগান এলাকা থেকে মো. লাল চাঁন (২৩) নামের ওই ব্যক্তিকে আটক করে। আটককৃত লাল চাঁন উপজেলার রাংটিয়া এলাকার গোমড়া গ্রামের শামসুল হকের ছেলে।

আটকের সময় তার কাছ থেকে ২৪ বোতল ভারতীয় মদ এবং একটি ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে। এ ঘটনায় আটক লাল চাঁনসহ আরও চারজন পলাতক আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১, জব্দ অর্ধলক্ষাধিক টাকার মাদক

আপডেট সময় : ০৫:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬