ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সুনামগঞ্জ-১ আসনে চাঁদাবাজি চলবে না: এমপি কামরুজ্জামান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তার নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও অতিরিক্ত খাজনা আদায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার নির্ধারিত ট্যাক্সের বেশি কেউ আদায় করলে তাকে ছাড় দেওয়া হবে না। বাজার ইজারাদারদের ভেবেচিন্তে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন তিনি।

মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় এমপি কামরুজ্জামান কামরুল তার বক্তব্যে জোর দিয়ে বলেন, ‘কে কী করলো তা আমার দেখার সুযোগ নেই। তবে আমার সংসদীয় আসনে কোনো চাঁদাবাজি চলবে না। প্রতিটি বাজারে সরকার নির্ধারিত ট্যাক্সের বেশি কেউ আদায় করলে তাকে ছাড় দেওয়া হবে না। তাই যারা বাজার ইজারা নেবেন, তারা ভেবেচিন্তে দায়িত্ব নেবেন।’

তিনি আরও বলেন, হাওরাঞ্চল হিসেবে এই এলাকা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বিভিন্ন ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সবার সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। এজন্য তিনি উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সংসদ সদস্য তার বক্তব্যে ব্যক্তিগত অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি—আমি আপনাদের কামরুল হয়েই থাকতে চাই। এমপি ভাব নেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না, এখনও নেই। আমি কাজ করতে চাই। কাজের মাধ্যমেই সবার ভালোবাসা অর্জন করতে চাই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত ঘাটতি, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব সমাধানে কার্যকর ও দ্রুত উদ্যোগ গ্রহণের জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সমীকরণ: চীন থেকে অত্যাধুনিক সুপারসনিক মিসাইল কিনছে ইরান

সুনামগঞ্জ-১ আসনে চাঁদাবাজি চলবে না: এমপি কামরুজ্জামান

আপডেট সময় : ০৪:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬