মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

রামপালে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত, উত্তেজনা বিরাজ করছে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাগেরহাটের রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (আজ) বেলা ১০টার দিকে উপজেলার ভোজপতিয়া ইউনিয়নের চন্দ্রাখালী গ্রামে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোজপতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আল আমিন গ্রুপ এবং প্রিন্স গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতরা জানান, উভয় পক্ষই নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছিল, যার ফলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

রামপাল থানা পুলিশ জানিয়েছে, বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের প্রাথমিকভাবে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর আহত আলামিন শেখ, ওয়েব আলী সরদার, হাসান ফকির, নাইম ফকির, সালাম শেখ, আলামিন ফকির এবং ছুটু বেগমকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

রামপালে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত, উত্তেজনা বিরাজ করছে

আপডেট সময় : ১২:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬