প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নকলমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যহীন দেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এই ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী ড. মিলন বলেন, কচুয়া উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ইভটিজিংমুক্ত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত করারও বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তিনি স্মৃতিচারণ করে বলেন, যেভাবে কচুয়া থেকে নকলমুক্ত করার সফল অভিযান শুরু হয়েছিল, ঠিক সেভাবেই এই নতুন সামাজিক ব্যাধিমুক্তির অভিযানগুলোও পরিচালিত হবে। শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, আগামী দিনের বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে গড়ে উঠবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত এই সাংসদ আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এসব গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























