ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

বিশ্বকাপে মেক্সিকোর শুভ সূচনা: দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে পরাজিত

বহুল প্রতীক্ষিত ২০২৬ ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়লাভ করেছে আয়োজক দেশ মেক্সিকো। বৃহস্পতিবার ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে।

মেক্সিকোর হয়ে গোল দুটি করেন হুলিয়ান কিনিয়োনেস ও রাউল হিমেনেজ। ম্যাচের মাত্র ৯ মিনিটের মাথায় হুলিয়ান কিনিয়োনেস দলকে এগিয়ে দেন। এরপর ম্যাচের ৬৭ মিনিটে রাউল হিমিনেজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এবং মেক্সিকোর জয় নিশ্চিত করেন।

ম্যাচটিতে রেফারি মোট তিনটি লাল কার্ড দেখিয়েছেন, যা টুর্নামেন্টের শুরুতে উত্তেজনার মাত্রা বাড়িয়ে দেয়। উভয় দলের খেলোয়াড়ই লাল কার্ড দেখেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাঁচ খাতের, যা মোট ব্যয়ের ৫৮ শতাংশ

বিশ্বকাপে মেক্সিকোর শুভ সূচনা: দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে পরাজিত

আপডেট সময় : ০৩:৪৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬