ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন ১০ বগির শাটল ট্রেনের উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে নতুন ১০ বগির একটি শাটল ট্রেনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) চট্টগ্রামের বটতলী রেলওয়ে স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

চাকসু প্রতিনিধিরা জানান, পুরনো একটি ট্রেনের পরিবর্তে নতুন সংযোজিত এই ১০ বগির শাটল ট্রেনটি শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থার উন্নতি ঘটাবে। বর্তমানে প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষার্থী শাটল ট্রেনে যাতায়াত করেন, ফলে বিদ্যমান ট্রেনগুলোতে অতিরিক্ত ভিড় লেগেই থাকে। নতুন ট্রেন যুক্ত হওয়ায় এই চাপ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই এই বড় সংযোজন সম্ভব হয়েছে, যা একটি পুরাতন ট্রেনকে প্রতিস্থাপন করে নতুন ট্রেন নিয়ে আসার মাধ্যমে শিক্ষার্থীদের সুবিধা বাড়াবে।

চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, নতুন শাটল ট্রেন শিক্ষার্থীদের জন্য আনন্দের সংবাদ। তিনি জানান, অন্য ট্রেনটিরও কিছু বগি পরিবর্তন করে উন্নত বগি সংযুক্ত করা হবে। শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে আরেকটি নতুন ট্রেন চালুর ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি।

যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা জানান, বর্তমানে দুটি শাটল ট্রেন চলাচল করলেও, একটি ট্রেনের সবগুলো বগি পরিবর্তন করে নতুন ও উন্নত বগি সংযোজন করা হয়েছে। পুরাতন বগিগুলোতে ফ্যান, লাইট, সিলিং ও ফ্লোরের মতো নানা সমস্যা ছিল, যা এখন আর থাকবে না। নতুন বগিগুলো শিক্ষার্থীদের জন্য আরও আরামদায়ক হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন ১০ বগির শাটল ট্রেনের উদ্বোধন

আপডেট সময় : ০৭:১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬