ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ হ্রাস: ৫১ কোটি টাকা কমল

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাদ্দ ৫১ কোটি টাকা কমানো হয়েছে। নতুন অর্থবছরের জন্য মন্ত্রণালয়টির অনুকূলে ৮৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা পূর্ববর্তী অর্থবছরের (২০২৫-২৬) ৯৩১ কোটি টাকার তুলনায় কম।

গতকাল বৃহস্পতিবার সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাবনা পেশ করেন। প্রস্তাবিত ৮৮০ কোটি টাকার মধ্যে পরিচালন ব্যয় বাবদ ৪৬৩ কোটি এবং উন্নয়ন ব্যয় বাবদ ৪১৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অর্থমন্ত্রী তার বক্তব্যে প্রবাসীদের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। এই লক্ষ্যে প্রবাসীদের জন্য একটি বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তনের কথাও জানান তিনি। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত অর্থবছরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য মোট ৯৩১ কোটি টাকা বরাদ্দ ছিল, যার মধ্যে পরিচালন ব্যয় ছিল ৪৩৪ কোটি এবং উন্নয়ন ব্যয় ছিল ৪৯৭ কোটি টাকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাহাজ ভাঙা শিল্পের সমিতি বিএসবিআরএ’র নির্বাচন আবারও স্থগিত

প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ হ্রাস: ৫১ কোটি টাকা কমল

আপডেট সময় : ০৫:৪৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬