হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৮নং বুল্লা ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে নবীন ও প্রবীণ আলেম, হাফেজ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ কুতুবুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফতী খাদেমুল ইসলাম নূর কাসেমী ও হাফেজ মাওলানা নাজমুল হক শাহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা শাহ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি ওয়াজেদ আলী। এছাড়াও মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি মারগুবুর রহমান, ক্বারী নুরুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুফতি মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা আরিফুল ইসলাম খান, মুফতি ইসমাইল রহমানী, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুল আলিম, ক্বারী মোহাম্মদ সালাহ উদ্দিন, হাফেজ মোবারক মোল্লা, হাফেজ মাওলানা মুর্শিদুর রহমান, মুফতি মাওলানা নজরুল ইসলাম খান, বুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজ উদ্দিন আহমদ (টেনু), হাফেজ আব্দুল মতিন, মাওলানা সুলাইমান চৌধুরী এবং হাফেজ ইদ্রিসসহ অনেকেই বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, উলামা পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠা, শিরক-বিদআত ও অপসংস্কৃতি প্রতিরোধ এবং সমাজ সংস্কারে কার্যকর ভূমিকা পালন করাই সংগঠনটির মূল লক্ষ্য। প্রতিষ্ঠার পর থেকেই মাধবপুর উপজেলা উলামা পরিষদ এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বুল্লা ইউনিয়ন উলামা পরিষদের পক্ষ থেকে মোট ৮০ জন আলেম, হাফেজ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদেরও সম্মাননা জানানো হয়। প্রবীণ আলেম ও হাফেজদের মাঝে ছাতা, ব্যাগ ও গেঞ্জি বিতরণ করা হয়।
রিপোর্টারের নাম 



















