ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নারায়ণগঞ্জে বিতর্ক উৎসবের পর্দা উঠছে ১৫ জুন

‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৫ জুন থেকে নারায়ণগঞ্জে শুরু হতে যাচ্ছে সদর উপজেলা বিতর্ক উৎসব। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং লজিক অব বাংলাদেশের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই উৎসবে জেলার ৬৪টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

‘ক্লাইমেট রেসিলেন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ এর আওতায় আয়োজিত এই উৎসবে প্রায় ৬০০ শিক্ষার্থী এবং ৬০ জন শিক্ষক অংশ নিচ্ছেন। আয়োজকদের মতে, এই আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তিবোধ সৃষ্টি, দলগত কার্যক্রমে অংশগ্রহণ এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আগামী ১৫ জুন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও বিতর্ক কর্মশালার মধ্য দিয়ে আট দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রাথমিক পর্যায়ের ৩২টি এবং মাধ্যমিক পর্যায়ের ২৮টি দল নকআউট পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিযোগিতা শেষে সেরা দুটি দলকে নিয়ে আগামী ২২ জুন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল।

উৎসবের গুণগত মান ও শৃঙ্খলা বজায় রাখার জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন এবং সহযোগী সংগঠন লজিক অব বাংলাদেশ নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন আয়োজকেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ শিল্পায়নের পাশাপাশি শিক্ষা, মেধা ও বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডেও এগিয়ে। এই বিতর্ক উৎসব শিক্ষার্থীদের জাতীয় বিতর্ক অঙ্গনের সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে। তিনি আরও জানান, এই আয়োজনের মাধ্যমে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা টেলিভিশন ও বেতার বিতর্কে অংশগ্রহণের আরও কাছাকাছি পৌঁছাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের অপচেষ্টা চলছে: জামায়াত নেতা

নারায়ণগঞ্জে বিতর্ক উৎসবের পর্দা উঠছে ১৫ জুন

আপডেট সময় : ০৩:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬