ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মানারাত বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান-বাংলাদেশ একাডেমিক সেমিনার ও সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) “Academic Bridges between Pakistan and Bangladesh: Contemporary Perspectives” শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব রিজিওনাল স্টাডিজ (আইআরএস), পেশোয়ারের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

শনিবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে সেন্টার ফর জেনারেল এডুকেশনের (সিজিইডি) উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের এমিরেটাস অধ্যাপক এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের অন্যতম সদস্য ও সাবেক উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য ও সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. উমার আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক অধ্যাপক ও এমআইইউ ট্রাস্টের সদস্য প্রফেসর ড. মো. মোজাম্মেল হক।

সেমিনারে গেস্ট অব অনার ও চিফ অব ফরেন ডেলিগেটস হিসেবে অংশ নেন পাকিস্তানের ইনস্টিটিউট অব রিজিওনাল স্টাডিজ (আইআরএস)-এর চেয়ারম্যান ড. মুহাম্মদ ইকবাল খলিল। কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ডেপুটি চেয়ারম্যান প্রফেসর ড. ফজলুর রহমান কুরেশি। এছাড়াও গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন কুরতুবা ইউনিভার্সিটি, পেশোয়ার-এর শিক্ষক ড. মুফতি মুহাম্মদ ইব্রাহিম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা, গবেষণা এবং একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যৌথ গবেষণা, উদ্ভাবন, তথ্য ও প্রযুক্তিগত সহায়তা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা দুই দেশের উচ্চশিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করবে।

সিজিইডির পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. মনিরুল ইসলাম, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো. মাহবুব আলম এবং রেজিস্ট্রার এ.এইচ.এম. আবু সাঈদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে অর্থমন্ত্রীর ব্রিফকেসে কী থাকে? বাজেট উপস্থাপনের ঐতিহ্য

মানারাত বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান-বাংলাদেশ একাডেমিক সেমিনার ও সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় : ০৫:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬