ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

পবিপ্রবিতে নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহানের যোগদান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ১০ম উপাচার্য (ভিসি) হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান। বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাকে বরণ করে নেন শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

যোগদানের পর নতুন ভিসি কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। সেখানে বিএনসিসি এবং বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যরা তাকে গার্ড অফ অনার প্রদান করেন। সকাল সাড়ে ১১টায় টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিপ্রবির ইউট্যাব সভাপতি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মামুন অর রশিদ। ড. এবিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।

শিক্ষকদের উদ্দেশ্যে ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষকদের সহযোগিতা অপরিহার্য। তাদের সহযোগিতা ছাড়া কোনো পরিকল্পনা সফল করা সম্ভব নয়। তিনি নিজেকে শুধু উপাচার্য নয়, বরং একজন গবেষক ও শিক্ষক হিসেবে উল্লেখ করেন এবং সরকার তাকে এই দায়িত্ব দিয়েছে বলে জানান। তিনি স্বৈরাচারকে প্রতিহত করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলতা অর্জনের উপর জোর দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য তার স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী অনেক পরিকল্পনা রয়েছে, যেখানে শিক্ষার্থীদেরই প্রাধান্য দেওয়া হবে। শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা এবং তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বিশ্ববিদ্যালয়টিকে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানচর্চার আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতায় এটিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন।

উপাচার্য আরও বলেন যে, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সকলের সহযোগিতায় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। তিনি দেশের জন্য আন্তরিকভাবে দায়িত্ব পালন এবং দ্বিতীয় স্বাধীনতাকে স্বার্থক করতে সকলকে কাজ করার আহ্বান জানান। তিনি সহনশীলতা ও ত্যাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করার উপরও গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৮ দলের বিশ্বকাপ ২০২৬: আয় ১১ বিলিয়ন ডলার, প্রাইজমানি রেকর্ড

পবিপ্রবিতে নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহানের যোগদান

আপডেট সময় : ০৬:২৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬