ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ঢাবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের সংগঠক মেঘমল্লার বসু ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে খবর, মেঘমল্লার বসু একসঙ্গে প্রায় ২০টি ঘুমের ট্যাবলেট সেবন করেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, তার অবস্থা শঙ্কামুক্ত না হলেও স্থিতিশীলতার দিকে এগোচ্ছে।

একাধিক সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, মেঘমল্লার বসু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কী কারণে তিনি এমন চরম পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের সংগঠক ও ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অনিক রায় গণমাধ্যমকে জানিয়েছেন, একটি অপারেশনের পর থেকে মেঘমল্লার শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তিনি কিছু ঘুমের ওষুধ সেবন করেন এবং অজ্ঞান হয়ে পড়েন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলেও অনিক রায় উল্লেখ করেন।

তবে এমন চরম সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূল কারণ কী, সে বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে বা তার ঘনিষ্ঠজনদের কাছ থেকে এখনো কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতাল থেকে নবজাতক চুরি: উদ্ধারে তৎপর পুলিশ

ঢাবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৭:৪৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬