ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

তারাবিতে তাড়াহুড়ো নয়, তারতিলের সঙ্গে তেলাওয়াতের আহ্বান আজহারীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসে তারাবির নামাজে কুরআন তেলাওয়াতের সময় তাড়াহুড়ো না করে ধীরস্থিরভাবে ও তারতিলের সঙ্গে পাঠ করার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি এ তাগিদ দেন।

রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত তারাবির নামাজে কুরআন তেলাওয়াতের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার কথা উল্লেখ করে আজহারী বলেন, তেলাওয়াত যেন শুধুমাত্র আনুষ্ঠানিকতা না হয়ে কুরআনের প্রতিটি আয়াত অনুধাবনের মাধ্যম হয়। তিনি তার পোস্টে লিখেছেন, “তাড়াহুড়ো নয়, কুরআন তেলাওয়াত হোক তারতিলের সঙ্গে। অনুভূত হোক প্রতিটি আয়াত।”

এ প্রসঙ্গে তিনি আরও জানান, রমজানে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করতে কিছুটা সময় লাগে। অনেক মসজিদে এ কারণে দ্রুত গতিতে কুরআন তেলাওয়াত সম্পন্ন করার প্রবণতা দেখা যায়। কিন্তু এভাবে দ্রুততার সঙ্গে কুরআন তেলাওয়াত করা কাম্য নয়। এতে কুরআনের মর্মার্থ ও আধ্যাত্মিকতা থেকে মুসল্লিরা বঞ্চিত হন বলে মাওলানা আজহারী তার বার্তায় উল্লেখ করেন। তিনি মুসল্লিদের প্রতি তারাবির নামাজে পবিত্র কুরআনের বাণী গভীরভাবে উপলব্ধি করার জন্য ধীরস্থিরতা অবলম্বনের আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবাব সলিমুল্লাহর দূরদর্শী পদক্ষেপে মুসলিম নারী শিক্ষার বিস্তার

তারাবিতে তাড়াহুড়ো নয়, তারতিলের সঙ্গে তেলাওয়াতের আহ্বান আজহারীর

আপডেট সময় : ০৭:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬