ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সরকার ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেবে, বাজেট ঘাটতি পূরণে লক্ষ্যমাত্রা নির্ধারণ

২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান। চলতি অর্থবছরের তুলনায় ব্যাংক খাত থেকে সরকারের ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ৬ হাজার কোটি টাকা কমানো হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে মোট বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশ। এই ঘাটতি অর্থায়নের জন্য দেশীয় ও বৈদেশিক উভয় উৎস থেকেই ঋণ সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করা হয়েছে।

অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে সবচেয়ে বড় অংশ আসবে। আগামী অর্থবছরে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের লক্ষ্যমাত্রা ১ লাখ ১৮ হাজার কোটি টাকার চেয়ে কম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে অর্থমন্ত্রীর ব্রিফকেসে কী থাকে? বাজেট উপস্থাপনের ঐতিহ্য

সরকার ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেবে, বাজেট ঘাটতি পূরণে লক্ষ্যমাত্রা নির্ধারণ

আপডেট সময় : ০৫:৪৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬