ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

হল দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: কর্মীর নাক ফাটানোয় কুবি ছাত্রদল নেতার পদ স্থগিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিককে দুই মাসের জন্য তার সাংগঠনিক পদ থেকে স্থগিত করা হয়েছে। হলে সিট দখল ও বহিরাগত ওঠানোকে কেন্দ্র করে নিজ দলের এক কর্মীর নাক ফাটানোর অভিযোগ ওঠার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এই সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আতিকুর রহমান আতিকের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন।

জানা যায়, হলে সিট দখল ও বহিরাগত ওঠানোকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আতিকের বিরুদ্ধে নিজ দলের এক কর্মীর নাক ফাটানোর অভিযোগ ওঠে, যা রক্তক্ষয়ী রূপ নেয়। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন যুগ্ম আহ্বায়ক ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তরিকুল এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিফাত।

সংঘর্ষে আহত ভুক্তভোগীরা হলেন- নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম আবির, অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তোফায়েল আহমেদ নিবিড় এবং একই শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের শিক্ষার্থী সৌরভ কাব্য। তারা সকলেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্বে মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

হল দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: কর্মীর নাক ফাটানোয় কুবি ছাত্রদল নেতার পদ স্থগিত

আপডেট সময় : ০৫:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬