ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় শুরু হলো পবিত্র রমজান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আত্মিক পরিশুদ্ধি, সংযম এবং ত্যাগের বার্তা নিয়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পর ধর্মপ্রাণ মুসলমানরা এশার নামাজের পাশাপাশি তারাবির নামাজ আদায় করেছেন। শেষ রাতে সাহরি গ্রহণের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিয়াম সাধনা।

গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সভায় সভাপতিত্ব করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে এবং আগামী ১৬ মার্চ দিবাগত রাতে দেশজুড়ে পালিত হবে লাইলাতুল কদর বা শবে কদর।

১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল বুধবার থেকেই রোজা শুরু হয়েছে। তাঁদের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের কিছু অঞ্চলের মুসল্লিরাও রোজা পালন ও রমজানের অন্যান্য আনুষ্ঠানিকতা শুরু করেছেন।

রমজান উপলক্ষে আজ থেকে সরকারি ও বেসরকারি সব অফিস-আদালতে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। কর্মঘণ্টা সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারিত হয়েছে। তবে, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী খোলা থাকছে।

হিজরি সনের নবম মাস রমজান। ৩৫৪ বা ৩৫৫ দিনের হিজরি বর্ষপঞ্জিতে রমজান মাস বিশেষ তাৎপর্য বহন করে। ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম রোজা সুস্থ সব মুসলিমের জন্য অবশ্য পালনীয়। তবে, অসুস্থ, ভ্রমণকারী, গর্ভবতী, দুগ্ধদানকারী মা এবং শিশুদের জন্য রোজা পালনে কিছু ছাড়ের বিধান রয়েছে।

পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাঁর ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, এই পবিত্র মাস আমাদের জীবনে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এসেছে। তিনি কোরআনের শিক্ষাকে ধারণ ও অনুশীলনের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার এবং সমাজকে বরকতময় করে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, এই রমজানে যেন আমরা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, রমজান মাস তাকওয়া, সংযম, আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের মাস। তিনি সরকারের প্রতি আহ্বান জানান যেন এই মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার তদারকি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা হয়। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদের নবনির্বাচিত সরকারের কাছে রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার এবং খেটে খাওয়া মানুষের জীবনযাত্রার ব্যয় সহজ করার আহ্বান জানান। তারা অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহেরও দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় শুরু হলো পবিত্র রমজান

আপডেট সময় : ০৬:০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬