ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ: লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, চলছে তদন্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া ঘাটে অবস্থিত বিএনপির কার্যালয়ে শনিবার ভোরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে কার্যালয়ের আসবাবপত্র, চেয়ার-টেবিল, টেলিভিশনসহ সবকিছু পুড়ে গেছে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ভোররাত প্রায় সাড়ে তিনটার দিকে কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে কার্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু এই ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করে বলেন, “বিএনপির বিজয় সহ্য করতে না পেরেই এই কাজ করা হয়েছে। যারা বিএনপির উত্থান সহ্য করতে পারে না, তারাই এই অগ্নিসংযোগ ঘটিয়েছে।”

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তিনি বলেন, “কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না, তবে অপরাধীদের ছাড় দেওয়া হবে না।”

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের ডেটা সেন্টারে ড্রোন হামলা, বিশ্বব্যাপী সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ: লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, চলছে তদন্ত

আপডেট সময় : ০৫:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬