ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

ত্রিশালে ভাইয়ের জীবন বাঁচাতে গিয়ে দুই সহোদরের মর্মান্তিক সলিলসমাধি

ময়মনসিংহের ত্রিশালে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামের বাসিন্দা রিপন মিয়ার ছেলে জোবায়েদ (৮) ও শামিম (৫)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার পর দুই ভাই শরীরের কাদা ধুতে পানিতে নামে। এ সময় ছোট ভাই শামিম অসাবধানতাবশত গভীর পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দিলে সেও পানিতে তলিয়ে যায়।

পরিবারের সদস্যরা দুই শিশুকে খুঁজতে থাকলে তাদের মা পুকুরপাড়ে এসে একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে দুই ভাইকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাকিব জানান, পরিবারের সদস্যরা দুই শিশুকে হাসপাতালে নিয়ে এলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়েছিল।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত শুক্রবার মাগরিবের নামাজের পর পাটুলী মধ্যপাড়া জামে মসজিদে দুই ভাইয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মসজিদসংলগ্ন কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।

একসঙ্গে দুই সন্তানের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশী ও স্থানীয়দের চোখেও ছিল অশ্রু। এ মর্মান্তিক ঘটনায় পাটুলী গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান মুছে ফেলার ষড়যন্ত্র চলছে’, ‘ডিপ পাওয়ার’ সক্রিয়: সাবেক শিবির সভাপতি

ত্রিশালে ভাইয়ের জীবন বাঁচাতে গিয়ে দুই সহোদরের মর্মান্তিক সলিলসমাধি

আপডেট সময় : ১১:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬